প্রশাসনের নিষেধাজ্ঞায় ভোলায় ঐক্য পরিষদের দোয়া মাহফিল স্থগিত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রশাসনের নিষেধাজ্ঞায় ভোলায় ঐক্য পরিষদের দোয়া মাহফিল স্থগিত

প্রশাসনের নিষেধাজ্ঞায় ভোলায় ঐক্য পরিষদের দোয়া মাহফিল স্থগিত




ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-জনতা সংঘর্ষে নিহতেদের স্মরণে শুক্রবারের সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের পূর্ব ঘোষিত দোয়া মাহফিল প্রশাসনের নিষেধাজ্ঞায় স্থগিত করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে সংগঠনটির যুগ্ম সদস্য সচিব মাওলানা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রশাসনের সাথে গত কয়েক দিনের আলোচনায় তারা আমাদেরকে শুক্রবারের দোয়া মাহফিলের মৌখিক অনুমতি দিয়েছে। আমরা সে অনুযায়ী শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি করা প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু বৃহস্পতিবার বিকেলে আমরা জেলা প্রশাসকের কাছে লিখিত অনুমতি চাইলে গেলে তিনি আমাদেরকে অনুমতি দেননি। বরং উল্টো শুক্রবার ভোলায় সকল ধরণের সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে রাতে আমাদের কাছে একটি চিঠি পাঠায়। এমতাবস্থায় আমরা আমাদের দোয়া মাহফিল স্থগিত করেছি।পরবর্তীতে আমরা আলোচনা করে আমাদের কর্মসূচি ঘোষণা করবো।

লিখিত নিধোজ্ঞায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক উল্লেখ করেন, গত ২০/১০/২০১৯ইং তারিখের ভোলার বোরাহনউদ্দিনের উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে ভোলা জেলার আইনশৃঙ্খলার স্বার্থে আপতত সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না।

এ কারণে আজ (২৫/১০/২০১৯ খ্রি.) ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আপনাদের (সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের) আয়োজনের অনুমতির বিষয়টি না মঞ্জুর করা হলো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD