প্রথম দিনে করোনা প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮১ হাজার ৩২৩ জন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রথম দিনে করোনা প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮১ হাজার ৩২৩ জন

প্রথম দিনে করোনা প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮১ হাজার ৩২৩ জন

প্রথম দিনে করোনা প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮১ হাজার ৩২৩ জন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশে প্রথম দিনে করোনা প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮১ হাজার ৩২৩ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৬০ হাজার ৫২৮ জন এবং নারী ২০ হাজার ৭৯৫ জন। তাদের মধ্যে দুইজনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

 

 

দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ২৭ হাজার ৯৭০ জন, ময়মনসিংহ বিভাগের চার হাজার ৬৯০ জন, চট্টগ্রাম বিভাগের ১৭ হাজার ৮৯৩ জন, রাজশাহী বিভাগের পাঁচ হাজার ২৭৭ জন, রংপুর বিভাগের সাত হাজার ৯৬৫ জন, খুলনা বিভাগের ৯ হাজার ১০১ জন, বরিশাল বিভাগের তিন হাজার ৩৬০ জন এবং সিলেট বিভাগের আছেন পাঁচ হাজার ৬৭ জন।

 

 

দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে জাতীয়ভাবে শুরু হয় করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি। তাতে অংশ নিয়ে এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫৫ লাখ ৮৩ হাজার ৫০৭ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৬২ হাজার ৫৬৯ জন এবং নারী ২১ লাখ ২০ হাজার ৯৩৮ জন। যাদের ৯৪১ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে অধিদফতর। আজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৯২ হাজার ৭৯০ জন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD