পে-স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: জ্বালানি উপদেষ্টা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পে-স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: জ্বালানি উপদেষ্টা

পে-স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: জ্বালানি উপদেষ্টা




ডেস্ক রিপোর্ট ॥ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশার মাঝেই স্পষ্ট বার্তা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেল কার্যকর করবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে পে-কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে মাত্র। বাস্তবায়নের দায়িত্ব থাকবে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর। নির্বাচিত সরকার চাইলে এটি বাস্তবায়ন করতে পারে অথবা বাতিলও করতে পারে।

উপদেষ্টা আরও বলেন, প্রস্তাবিত পে-স্কেল এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি নির্বাচিত সরকারের জন্য অতিরিক্ত চাপের কারণ না হয়। বেতন বাড়ানো নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যে অসন্তোষ দেখা দিয়েছিল, তা বিবেচনায় রেখেই অন্তর্বর্তী সরকার পে-কমিশন গঠন করেছে।

তিনি জানান, সরকার হ্যাঁ ভোটের জন্য কিছু বিশেষ বরাদ্দ রেখেছে।

সভায় নেওয়া অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে জানাতে গিয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ভবিষ্যতে বাংলাদেশে সামরিক সরঞ্জাম উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনের জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া আসন্ন রমজান মাসকে সামনে রেখে ১০ হাজার টন মসুর ডাল ও ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। র‍্যাবের জন্য ১০০টি জিপ গাড়ি এবং কৃষি খাতে ব্যবহারের জন্য ৪০ হাজার টন ইউরিয়া সার কেনার অনুমতিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD