পুলিশের জন্য স্বাধীন তদন্ত ব্যবস্থা অনুমোদন উপদেষ্টা পরিষদের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পুলিশের জন্য স্বাধীন তদন্ত ব্যবস্থা অনুমোদন উপদেষ্টা পরিষদের

পুলিশের জন্য স্বাধীন তদন্ত ব্যবস্থা অনুমোদন উপদেষ্টা পরিষদের




ডেস্ক রিপোর্ট ॥ দেশের শাসন ব্যবস্থার স্বচ্ছতা ও বিচারিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার পুলিশের জন্য স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “উপদেষ্টা পরিষদ নিশ্চিত করেছে, পুলিশি তদন্ত হবে স্বচ্ছ ও রাজনৈতিক প্রভাব মুক্ত। এ জন্য একটি স্বাধীন তদন্ত সার্ভিস গঠন করা হবে। এছাড়া পুলিশের অভ্যন্তরীণ অভিযোগ যাচাইয়ের জন্য একটি কমিশনও গঠন করা হবে।”

এই দুই ব্যবস্থার দ্রুত বাস্তবায়নের জন্য আইন মন্ত্রণালয় কাজ করবে। শফিকুল আলম জানান, উপদেষ্টা আসিফ নজরুল, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী এই কার্যক্রমে দায়িত্বে থাকবেন।

সভায় স্থানীয় সরকার শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা ও সিটি করপোরেশন যেন নিজস্ব তহবিল সংগ্রহ ও স্বচ্ছভাবে পরিচালনা করতে পারে।

স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। যোগ্য শিক্ষকের অভাব থাকায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের পরামর্শক হিসেবে সংযুক্ত করে শিক্ষার মান উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

সভায় নেপালে অবস্থানরত বাংলাদেশিদের সুরক্ষার বিষয়েও আলোকপাত করা হয়। এছাড়া জাতীয় ফুটবল দলকে দেশে আনার জন্য বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD