পুলিশি নির্যাতনের প্রতিবাদে ভোলায় বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পুলিশি নির্যাতনের প্রতিবাদে ভোলায় বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের মানববন্ধন

পুলিশি নির্যাতনের প্রতিবাদে ভোলায় বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের মানববন্ধন




ভোলা প্রতিনিধি॥ বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সদস্য ও কুড়িগ্রাম জেলা জজ আদালতের সেরেস্তাদার মো. ইউনুছ আলী খন্দকারের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ভোলা জেলা বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে ভোলা দায়রা ও জজ আদালতের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে ভোলা জেলা দায়রা ও জজ আদালতের প্রায় দুই শতাধিক কর্মাচারী উপস্থিত ছিলেন। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন, ভোলা জেলা সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার মীর ইকবাল, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম ও মো. আমজাদ হোসেন প্রমূখ।

প্রতবাদ সভায় বক্তারা মো. ইউনুছ আলী খন্দকারের ওপর পরিকল্পিত পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গত মাসের ২১ তারিখ রাতে কুড়িগ্রাম জেলা জজ আদালতের সেরেস্তোদার মো. ইউনুছ আলী খন্দকারকে কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজুর রহমান, ওসি তদন্ত রাজু আহমেদের নেতৃত্বে এসআই রমজান ও কাইয়ুম হত্যার উদ্দেশ্যে নিজ বাসা থেকে ডেকে নিয়ে অমানবিক নির্যাতন করে। আমরা মনে করি পুলিশ জনগণের বন্ধু। কিন্তু কিছু উগ্রবাদী পুলিশ সদস্য বিচার বিভাগের সাথে পুলিশের দীর্ঘদিনের সুসম্পর্ক নষ্ট করতে এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি। আমরা উক্ত ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযুক্ত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। এ ঘটনার উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত তাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান বক্তারা। পূর্বপশ্চিমবিডি/আরএইচ

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD