পুলিশ বাহিনী অত্যন্ত সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পুলিশ বাহিনী অত্যন্ত সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী

পুলিশ বাহিনী অত্যন্ত সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী

পুলিশ বাহিনী অত্যন্ত সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ‘পুলিশ বাহিনী অত্যন্ত সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। নানা ধরনের অপরাধ দমনে পুলিশকে আরো শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে কার্যক্রম চলছে; আধুনিক অস্ত্র, পোশাক, ঝুঁকিভাতা, টিফিন ভাতা প্রদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে।

 

 

আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে ৩৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

 

 

প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ পুলিশ প্রশংসনীয় ভূমিকা পালন করছে। জাতিসংঘ মিশনেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছে। মহিলা পুলিশদেরও ভূয়সী প্রশংসা শুনতে পাই।’ তিনি বলেন, ‘পুলিশ বাহিনী অত্যন্ত সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। নানা ধরনের অপরাধ দমনে পুলিশকে আরো শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে কার্যক্রম চলছে।

 

 

প্রধানমন্ত্রী আরো বলেন, অপরাধ দমন ও নিয়ন্ত্রণে পুলিশের বিভিন্ন ইউনিট যেমন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ, শিল্প পুলিশ গড়ে তোলা হয়েছে। পুলিশ বাহিনীর উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় গ্রহণের পর দেখি পুলিশের বাজেট মাত্র ৮৫০ কোটি টাকা। পরবর্তীতে তা এক হাজার ২৫০ কোটি টাকা কর হয়েছে। পুলিশের রেশনভাতা ২০ শতাংশ থেকে পর্য়ায়ক্রমে শতভাগ করা হয়।

 

 

শেখ হাসিনা আরো বলেন, ২০০৯ সালে ফের ক্ষমতায় এসে দেখি বাজেট মাত্র তিন হাজার কোটি টাকা। ২০২১ সালে এ বাজেট বৃদ্ধি করে ১৬ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ দেয়া হয়। পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে আধুনিক অস্ত্র, পোশাক, ঝুঁকিভাতা, টিফিন ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। উন্নততর প্রশিক্ষণের জন্য স্টাফ কলেজ নির্মাণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD