‘পুরুষের নজর কেন নারীর স্তনে থাকে’ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ সচিবালয়ে স্বাধীনতা দিবসের ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভা




‘পুরুষের নজর কেন নারীর স্তনে থাকে’

‘পুরুষের নজর কেন নারীর স্তনে থাকে’




অনলাইন ডেস্ক:আন্তর্জাতিক নারী দিবসে পুরুষের দৃষ্টিভঙ্গির কড়া সমালোচনা করে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বলেছেন, কেন পুরুষরা সবসময় মহিলাদের স্তন নিয়ে আগ্রহী? তাদের নজরই বা কেন নারীর স্তনের দিকে থাকে।

মূলত একটি ইনস্টাগ্রাম পোস্টে কিছু নেটিজেনের বাজে মন্তব্যের জবাবে এই প্রশ্ন ছুঁড়ে দেন স্বস্তিকা। সম্প্রতি তিনি নিজের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন। ওই ছবিতে তার স্তনের আকার নিয়ে অনেকেই বাজে মন্তব্য করেন।

ওই মন্তব্যের জেরে আজ আন্তর্জাতিক নারী দিবসে তাদের সমালোচনা করে টুইটারে স্বস্তিকা লেখেন, মহিলাদের সবসময় পিকচার পারফেক্ট থাকতে হবে। তাদের ঠোঁট, স্তন, কোমর, নিতম্বের আকার যথাযথ হতে হবে। যদি এর একটাও না থাকে, তবে সার্জারি করতে যাও, সেটা ঠিক করে নিয়ে এস। আর তা না হলে ট্রোলড হও। কী প্রহসন!

ইনস্টগ্রামে স্বস্তিকার ছবিতে একজন মন্তব্য করেন তাঁর স্তনের আকার কেন ঠিক নয়? এর জবাবে তিনি বলেন, অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন মা। বছরের পর বছর স্তন্যপান করিয়েছেন তিনি। তাও পাম্পিং করে নয়। স্বাভাবিকভাবেই। তারই প্রভাব আজ তাঁর শরীরে ধরা পড়েছে। মা হিসেবে তিনি গর্বিত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD