পুরানের বিধ্বংসী ইনিংসও হারাতে পারল না ঢাকাকে Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পুরানের বিধ্বংসী ইনিংসও হারাতে পারল না ঢাকাকে

পুরানের বিধ্বংসী ইনিংসও হারাতে পারল না ঢাকাকে

ঢাকা, সিলেট, পুরান, রনি, বিপিএল, Dhaka, Sylhet, Pooran, Roney, BPL, Rtvonline




অনলাইন ডেস্ক:ছয় নম্বরে ব্যাট করতে এসে ৪৭ বলে ৭২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেও সিলেট সিক্সার্সকে জিতাতে পারেনি নিকোলাস পুরান। তার ৭২ রানের ইনিংসে ছিল ১টি বাউন্ডারি আর ৯টি ওভার বাউন্ডারি।পুরান ছাড়া বাকি নয় ব্যাটসম্যানের মধ্যে তাসকিন আহমেদ করেন সিলেটের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান। ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ৩২ রানে হারে ঢাকা ডায়নামাইটসের কাছে।

 

 

 

ঢাকার হয়ে রুবেল নেন ৩টি আর সাকিব ও শুভাগত হোম নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নেন সুনীল নারিন আর আলিস আল ইসলাম।

 

৪৭ বলে ৭২ রান করেন নিকোলাস পুরান
এর আগে সন্ধ্যায় টস জিতে সিলেটের বিপক্ষে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা। ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারে সোহেল তানভিরের বলে ক্যাচ দিয়ে ফেরেন হযরতুল্লাহ যাজাই। আরেক ওপেনার সুনীল নারিন করেন ২১ বলে ২৫ রান।

 

 

চমক ছিল রনি তালুকদারের ব্যাটে। ৩৪ বলে পাঁচ ৪ আর তিন ছয়ে করেন ৫৮ রান। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম অর্ধশতক পাওয়া রনিকে ফেরান আফিফ হোসেন।

 

এরপর সাকিবের ব্যাটে আসে ১৭ বলে ২৩ রান। শেষদিকে কাজী নুরুল হাসানের ব্যাটে ১৮ আর মোহাম্মদ নাঈমের ২৫ রানে ভর করে ৭ উইকেটে ১৭৩ রান তুলে ঢাকা ডায়নামাইটস।

 

সিলেটের হয়ে তাসকিন আহমেদ নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন সোহেল তানভীর, আল আমিন, অলোক কাপালি আর আফিফ হোসেন।

 

ঢাকার হয়ে অর্ধশতক হাঁকিয়ে ম্যাচ জয়ে ভূমিকা রাখায় ম্যাচ সেরার পুরস্কার ওঠে রনি তালুকদারের হাতে। সিলেটের বিপক্ষে এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ডায়নামাইটসরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD