পিরোজপুরে অবৈধ ভাটায় পুড়ছে উর্বর মাটি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে অবৈধ ভাটায় পুড়ছে উর্বর মাটি

পিরোজপুরে অবৈধ ভাটায় পুড়ছে উর্বর মাটি

পিরোজপুরে অবৈধ ভাটায় পুড়ছে উর্বর মাটি




পিরোজপুর প্রতিনিধি॥ নিয়মনীতির তোয়াক্কা না করেই পিরোজপুরে যেখানে-সেখানে গড়ে তোলা হয়েছে ইটভাটা। এর মধ্যে বেশিরভাগই অবৈধ। এসব ভাটার আগুনে পুড়ছে উর্বর মাটি। ফলে শতশত বিঘা ফসলি জমি নষ্ট হচ্ছে। এছাড়া আবাদি জমি কমার পাশাপাশি ধ্বংস হচ্ছে পরিবেশ।

 

 

কচা নদীর তীর ঘেঁষে জেলার ইন্দুরকানী উপজেলার চর খোলপটুয়া গ্রামটি। এ গ্রামে রয়েছে পাঁচটি ইটভাটা। যার একটিরও নেই লাইসেন্স। এসব ভাটায় ইট বানানোর জন্য ফসলি জমিতে করা হয়েছে গভীর পুকুর।

 

 

খোলপটুয়া গ্রামের বাসিন্দা নূর হোসেন ও রাব্বি মোল্লা জানান, কোনো কোনো ভাটায় ইট পোড়ানোর জন্য কয়লার সঙ্গে ব্যবহার করা হচ্ছে কাঠ। এমনকি এ গ্রামের বেড়িবাঁধটিও ভাটার ইট পরিবহনের জন্য কেটে ফেলেছেন মালিকরা। এছাড়া কিছু কিছু ভাটায় শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছে। পাশাপাশি অন্য শ্রমিকদের শিকলে বেঁধে কাজ করানোর অভিযোগও রয়েছে।

 

 

এভাবে অনিয়ন্ত্রিতভাবে আইন অমান্য করে ইটভাটা চলায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তবে ভাটার মালিকরা প্রভাবশালী হওয়ায় কেউ কথা বলতেও সাহস পান না।

 

 

 

এদিকে বন্যার সময় খোলপটুয়া গ্রামের বেড়িবাঁধটি ভেঙে গেছে বলে দাবি ইটভাটার মালিকদের। আর বৈধভাবেই ভাটা স্থাপন করে ইট প্রস্তুত করা হচ্ছে বলেও জানান তারা।

 

 

পিরোজপুরের ডিসি আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, জেলায় মোট ২৪টি বৈধ ইটভাটা রয়েছে। এছাড়া বাকি সব ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এসব ভাটার মালিকদের তালিকা করে ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD