পিনাক-৬ ট্র্যাজেডির ছয় বছর আজ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিনাক-৬ ট্র্যাজেডির ছয় বছর আজ

পিনাক-৬ ট্র্যাজেডির ছয় বছর আজ

পিনাক-৬ ট্র্যাজেডির ছয় বছর আজ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আজ পিনাক-৬ ট্র্যাজেডির ছয় বছর পূর্তি হলো। ২০১৪ সালের ৪ আগস্ট আড়াইশ’ যাত্রী নিয়ে পদ্মার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ডুবে যায় এমভি পিনাক-৬। এ ঘটনার অর্ধযুগ পার হলেও আজ পর্যন্ত মেলেনি ২১ জনের পরিচয়।

 

এদিকে ৬ বছরেও দুর্ঘটনার বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্বজনহারা মানুষের। নিখোঁজ ৬৪ যাত্রীর সন্ধান না পাওয়ায় হতাশ তাদের পরিবার।

 

 

২০১৪ সালের ৪ আগস্ট। ঈদ আনন্দ শেষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মস্থলে ফিরছিলেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।

 

 

সেদিন সকাল থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো। পদ্মা ছিলো উত্তাল। অতিরিক্ত যাত্রী নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছিলো পিনাক-৬। তবে আর পাড়ি দেয়া হয়নি। নদীর মাঝে আড়াই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় লঞ্চটি। এতে সলিল সমাধি হতে হয় শতাধিক যাত্রীর।

 

 

এই দুর্ঘটনায় ৪৯ যাত্রীর প্রাণহানি ঘটে ও নিখোঁজ হন ৬৪ যাত্রী। পরে নিখোঁজদের মধ্যে ৩৯ জনের গলিত মরদেহ উদ্ধার করে শিবচরের পাচ্চর স্কুলের মাঠে রাখা হয়। স্বজনরা পোশাকসহ নানা চিহ্ন দেখে ১৮ জনের পরিচয় নিশ্চিত করে মরদেহ নিয়ে গেলেও ২১ জনের কোনো স্বজন পাওয়া যায়নি। পরে ওই ২১ জনের মরদেহ শিবচর পৌর কবরাস্থানে দাফন করা হয়। আসল পরিচয় শনাক্ত হয়নি তাদের।

 

 

এদিকে লঞ্চডুবির ঘটনার ছয় বছর পেড়িয়ে গেলেও দায়ের করা দুটি মামলায় তেমন কোনো অগ্রগতি হয়নি। শিবচর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, তৎকালীন প্রশাসন পরিচয়হীন ২১ লাশের দেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে তা সংরক্ষণ করেন। ওই সময়ে নিখোঁজদের অনেক স্বজনের দেহ থেকে নমুনা নিয়ে তা পরীক্ষা করা হলেও মেলেনি। এতে অজ্ঞাত পরিচয়ে থেকে গেছে ২১ জনের মরদেহ।

 

 

তবে ঘটনাটি অনেক বছর আগের হলেও বিষয়টি সম্পর্কে বর্তমান প্রশাসনও অবগত। শুরুর দিকে অনেক স্বজন ডিএনএ নমুনা দিলেও এখন আর কেউ খোঁজও নেন না বলে জানান ইউএনও।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD