পিতার ক্ষমতার অপব্যবহার করছেন ছেলে ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিতার ক্ষমতার অপব্যবহার করছেন ছেলে !

পিতার ক্ষমতার অপব্যবহার করছেন ছেলে !




অনলাইন ডেস্ক: দিল্লিতে ক্ষমতাদখল নিয়ে বিজেপির সঙ্গে টানাপড়েন অব্যাহত এখনও। তার মধ্যেই এ বার বিজেপির শরিক শিরোমণি অকালি দলের(এসএডি)বিধায়ক মনজিন্দর সিংহ সিরসার সঙ্গে ঝামেলা বাঁধল দিল্লি বিধানসভার স্পিকার তথা আম আদমি পার্টির (আপ)প্রবীণ নেতা রামনিবাস গোয়েলের। পরিস্থিতি এমন মোড় নিয়েছে যে, মনজিন্দর সিংহ সিরসাকে মানহানির নোটিস পর্যন্ত পাঠিয়েছেন রামনিবাস গোয়েল।

একটি টুইট ঘিরেই যাবতীয় ঝামেলার সূত্রপাত। গত সোমবার টুইটারে একটি ছবি পোস্ট করেন মনজিন্দর সিংহ সিরসা। তাতে দেখা যায়, একটি সাদা রংয়ের গাড়ির পিছনের কাচে লেখা রয়েছে ‘বিধায়কের ছেলে।’ মনজিন্দর দাবি করেন, ওই গাড়িটি আসলে রামনিবাসের ছেলের। বাবার ক্ষমতার অপব্যবহার করছেন তিনি।

টুইটটি চোখে পড়তেই ফুঁসে ওঠেন রামনিবাস গোয়েল। ওই গাড়ি তাঁর ছেলের নয় বলে দাবি করেন তিনি। সেই সঙ্গে মানহানির নোটিস ধরান মনজিন্দরকে সিংহ সিরসাকে। এক সপ্তাহের মধ্যে তাঁকে ক্ষমা না চাইলে তাঁকে আদালতে টেনে নিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন।

রামনিবাস গোয়েলের আইনজীবী জানান, ‘‘ওই গাড়ি আমার মক্কেলের ছেলের নয়। মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এতে আমার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে আমার মক্কেলের।দিল্লির রাজৌরি গার্ডেনের বিধায়ক মনজিন্দর সিংহ সিরসা। এ নিয়ে এখনও পর্যন্ত তাঁর প্রতিক্রিয়া মেলেনি।সুত্র,আনন্দ বাজার

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD