পানি-কাঁদামাটি একাকার তজুমদ্দিনের লঞ্চঘাট সড়কটি,ঘটছে দূর্ঘটনা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পানি-কাঁদামাটি একাকার তজুমদ্দিনের লঞ্চঘাট সড়কটি,ঘটছে দূর্ঘটনা

পানি-কাঁদামাটি একাকার তজুমদ্দিনের লঞ্চঘাট সড়কটি,ঘটছে দূর্ঘটনা




ভোলা প্রতিনিধি॥ ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা সদরের লঞ্চঘাট সড়কটি বেহার দশা হওয়ায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।

সামান্য বৃস্টির পানিতে বড় বড় গর্তের সৃস্টি হয়ে মরন ফাঁদে পরিনত হয়েছে সড়কটি। সুইজ ঘাট মৎস্য আড়তদার সমিতির সভাপতি আবুল হাসেম মহাজন জানান, সড়কটি অত্যান্ত গুরুত্বপূর্ন ।

মাছের ট্রাক, রিক্সা, নসিমন, মোটরযান ও ঘাটের আড়তদার মৎস্যজীবিসহ দেশা বিদেশী হাজার হাজার মানুষ রাতদিন এই রুটে যাতায়াত করেন। সড়কটিতে পানি-কাঁদামাটি একাকার হয়ে বর্তমানে চলাচল অযোগ্য হয়ে পড়েছে।

শশীগঞ্জ লঞ্চ সার্ভিস ঘাট ইজারাদার মোঃ রিয়াজ তালুকদার জানান, ঢাকার ৩টি লঞ্চ সার্ভিসের যাত্রীসহ তজুমদ্দিন-মনপুরা সি-ট্রাকের যাত্রী ও চরাঞ্চলের মানুষ দিবারাত্রি এ রুটে যাতায়াত করছে।

ফলে রাস্তটি জণগুরুত্বপূর্ণ হওয়া সত্বেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল জানান, লঞ্চঘাট সড়কটি দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে উপজেলা পরিষদে আলোচনা হয়েছে।

উপজেলা প্রকৌশলী সাদ জগলুল ফারুক জানান, অচিরেই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা গ্রহন করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD