পাথরঘাটায় এক জেলেকে ছুরিকাঘাত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পাথরঘাটায় এক জেলেকে ছুরিকাঘাত

পাথরঘাটায় এক জেলেকে ছুরিকাঘাত

পাথরঘাটায় এক জেলেকে ছুরিকাঘাত




বরগুনা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় দাদনের টাকা চাওয়ায় ফাইজুল ইসলাম (৩৮) নামের এক জেলেকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

বৃহস্পতিবার রাতে টেংরা বন বিভাগ অফিসের সামনে এ ঘটনাটি ঘটেছে। জেলে ফাইজুল ইসলাম পাথরঘাটা উপজেলার বড় টেংরা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

 

 

ফাইজুলের পরিবার সূত্রে জানা যায়, আ: খালেকের ট্রলারে মাছ ধরে ফাইজুলের ছোট ভাই ফেরদৌস। এ জন্য ফেরদৌসকে চার হাজার ৫০০ টাকা দাদন দেয়ার কথা ছিল। কিন্তু ইলিশ মৌসুম শেষ হলেও দাদনের ৫০০ টাকা এখনো পরিশোধ করেনি খালেক। এছাড়াও ট্রলারে মাছ ধরার পর যে টাকা আয় হয়েছে সেখান থেকেও কম দেয়া হয়েছে ফেরদৌসকে। তাই ছোট ভাইয়ের প্রাপ্য টাকা চাইতে গেলে খালেকের সাথে ফাইজুলের কথা কাটাকাটির, একপর্যায়ে খালেকের ছেলে এসে ফাইজুলকে ছুরিকাঘাত করে।

 

 

ফাইজুলের বাবা ইসমাইল হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে দাদনের টাকা না পরিশোধ করায় এবং ট্রলার থেকে আয় হওয়া ভাগের টাকা কম দেয়ার কারণ জানতে চাই ফাইজুল। এ সময় খালেকের সাথে আমার ছেলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে খালেক তার ছেলে মোস্তফাকে ফোন করে ডেকে আনে। মোস্তফা এসেই আমার ছেলে ফাইজুলকে ছুড়িকাঘাত করেন। আমার ছেলে গুরুতর আহত হয়ে বরিশাল হাসপাতালে ভর্তি রয়েছে।

 

 

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, আমরা ইতোমধ্যে এ বিষয়ে জেনেছি। এ ঘটনায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। শিগগিরই তাদেরকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD