পাঁচ দিনে ৩৮০টি আপিলে ২৭৭টি মঞ্জুর, ২৩টি পেন্ডিং: নির্বাচন কমিশন Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পাঁচ দিনে ৩৮০টি আপিলে ২৭৭টি মঞ্জুর, ২৩টি পেন্ডিং: নির্বাচন কমিশন

পাঁচ দিনে ৩৮০টি আপিলে ২৭৭টি মঞ্জুর, ২৩টি পেন্ডিং: নির্বাচন কমিশন




ডেস্ক রিপোর্ট ॥ নির্বাচন কমিশনের আপিল শুনানির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৩৮০টি আপিলের মধ্যে ২৭৭টি মঞ্জুর, ৮১টি নামঞ্জুর এবং ২৩টি আপিল পেন্ডিং রয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আপিলের পঞ্চম দিনে মোট ১০০টি শুনানি হয়। এর মধ্যে ৭৩টি মঞ্জুর করা হয়েছে, ১৭টি নামঞ্জুর এবং ১০টি পেন্ডিং রাখা হয়েছে। ক্রমিক নম্বর ২৮১ থেকে ৩৮০ পর্যন্ত আপিলের শুনানি সম্পন্ন হয়।

একই সময় তিনি জানান, পোস্টাল ব্যালটের প্রতীকের ধারাবাহিক সিরিয়াল অনুযায়ী ছাপ দেওয়া হয়েছে। বিএনপি যে অভিযোগ তুলেছে, তা গেজেটের ধারাবাহিকতার ভিত্তিতে প্রক্রিয়াগতভাবে সমাধান করা হয়েছে। এছাড়া বাহরাইনের একটি ডেলিভারি পয়েন্ট থেকে অন্যের পোস্টাল ব্যালট সরবরাহের বিষয়টি পোস্ট অফিস তদন্ত করবে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপিলগুলো পরিচালনার ফলে প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন এবং প্রার্থিতা সংক্রান্ত যেকোনো বিরোধ নিষ্পত্তি হচ্ছে স্বচ্ছভাবে। এটি নির্বাচনের স্বচ্ছতা ও জনগণের বিশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD