পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেবো-তাপস Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেবো-তাপস

পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেবো-তাপস

তাপস




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আসন্ন কোরবানির পশুর হাট পরিচালনায় এবার ইজারার বরাদ্দপত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য সব ধরনের নির্দেশনা দেয়া হবে। হাট পরিচালনা বা এর সঙ্গে সংশ্লিষ্ট কেউ সে নির্দেশনা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেবো।

 

 

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে পশুর হাট ব্যবস্থাপনা বিষয়ক এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

 

 

মেয়র এ সময় স্থানীয় সরকার বিভাগের মন্ত্রীকে অবগত করে বলেন, করোনা মহামারি বিবেচনায় নিয়ে এবার পশুর হাটে যেন স্বাস্থ্যবিধি মানা হয়, সেটা নিশ্চিত করতে এরইমধ্যে ব্যবস্থাপনা কমিটি করে দিয়েছি। যে ক’দিন হাট চলবে, কমিটি সার্বক্ষণিকভাবে সেসব হাটগুলো তদারকি করবে, যাতে করে মহামারি করোনা বিস্তৃতি লাভ করতে না পারে। এছাড়াও স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

 

 

তিনি আরো জানান, অস্থায়ী এ সব পশুর হাট তিন থেকে পাঁচ দিনের জন্য অনুমোদন দেয়া হবে এবং গরু কেনা-বেচায় একটি গরু থেকে কতটুক দূরত্বে আরেকটি গরু রাখতে পারবে, সেটাও আমরা চিহ্নিত করে দেব। আর হাটগুলোতে একমুখী চলাচল নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হবে।

 

 

এ সময় স্থানীয় সরকার মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ডিএসসিসি মেয়র তাপস বলেন, মন্ত্রণালয়ের সঙ্গে কর্পোরেশনের চমৎকার সমন্বয়ের ফলে আমাদের কাজের গতিশীলতাও অনেক বৃদ্ধি পেয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD