পরপর দু'বার সিলেট কাঁপাল আসাম কেন্দ্রিক ভূমিকম্প Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পরপর দু’বার সিলেট কাঁপাল আসাম কেন্দ্রিক ভূমিকম্প

পরপর দু’বার সিলেট কাঁপাল আসাম কেন্দ্রিক ভূমিকম্প




ডেস্ক রিপোর্ট ॥ ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির নিকটবর্তী মরিগাঁও এলাকায় উৎপত্তি হওয়া পরপর দুই দফা ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠেছে বাংলাদেশসহ পুরো উত্তর-পূর্ব ভারতীয় অঞ্চল। সোমবার (৫ জানুয়ারি) ভোরে এই ভূমিকম্প সিলেট বিভাগে ব্যাপকভাবে অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি সংঘটিত হয় ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে এবং দ্বিতীয়টি হয় ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে। প্রথমে ভূমিকম্প দুটির মাত্রা ৫ দশমিক ৪ ও ৫ দশমিক ২ বলা হলেও পরবর্তীতে তা সংশোধন করে ৫ দশমিক ২ ও ৪ দশমিক ৯ করা হয়।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পলাশ তার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ভোরে সংঘটিত ভূমিকম্প দুটি মধ্যম মাত্রার। তার ভাষ্য অনুযায়ী, ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশক হওয়ার আশঙ্কা থাকে।

তিনি আরও সতর্ক করে বলেন, বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলের সক্রিয় ফল্ট লাইনে অথবা দেশের অভ্যন্তরেও আফটারশক অনুভূত হতে পারে। তাই সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় ভবন নিরাপত্তা ও জরুরি প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD