পরকীয়া বাঁধা: স্বামীর লাথিতে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর সন্তান প্রসব Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পরকীয়া বাঁধা: স্বামীর লাথিতে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর সন্তান প্রসব

পরকীয়া বাঁধা: স্বামীর লাথিতে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর সন্তান প্রসব

পরকীয়া বাঁধা: স্বামীর লাথিতে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর সন্তান প্রসব




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকীয়া সম্পর্কে বাঁধা দেয়ায় স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভপাত ঘটানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ইয়াসমিন (২৪) নামের ওই আহত প্রসূতি নারীকে।

 

 

সোমবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার দুপ্তারা ইউনিয়নের নতুন বান্টি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী আজিজুল হক একই গ্রামের আব্দুল্লাহর ছেলে।

 

 

আহত ইয়াসমিনের ভাই হোসেন জানান, পারিবারিক সম্মতিতে উপজেলার পাচঁরুখী গ্রামের কুদ্দুসের মেয়ে ইয়াসমিনের বিয়ে হয় আজিজুলের সঙ্গে। তাদের সংসারে ৩ সন্তান রয়েছে। তবে স্বামী আজিজুল একাধিক মেয়ের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়লে বার বার বাঁধা দিয়েও স্বামীকে ফিরিয়ে আনতে পারেননি ইয়াসমিন। এই নিয়ে একাধিক বার মারও খেতে হয়েছে স্বামীর হাতে। একই কারণে সোমবার দুপুরে ঝগড়া শুরু হয় দুজনের। এক পর্যায়ে ইয়াসমিনকে মারধর শুরু করেন আজিজ।

 

৪ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারে সে। এতে ইয়াসমিনের গর্ভপাত ঘটে। এ অবস্থায় তার চিৎকারে আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় ইয়াসমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যায় স্বজনরা। পরে অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতনের খবর পেয়েছি। আমরা খোঁজ নিচ্ছি। অভিযোগের ভিত্তিতে তার স্বামীর ব্যবস্থা নেয়া হবে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD