পটুয়াখালীতে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া গৃহবধূর মৃত্যু, শাশুড়ি আটক Latest Update News of Bangladesh

শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন




পটুয়াখালীতে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া গৃহবধূর মৃত্যু, শাশুড়ি আটক

পটুয়াখালীতে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া গৃহবধূর মৃত্যু, শাশুড়ি আটক




পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকীতে গৃহবধূর হাত ও মুখ বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার পর চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে শুক্রবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টায় তিনি মারা যান।

 

 

গৃহবধূ হালিমা আক্তার মীমের (২২) গায়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে শাশুড়ি পিয়ারা বেগমকে (৫২) আটক করেছে পুলিশ। আজ দুপুরে দুমকী সাতানি এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

 

 

এর আগে বৃহস্পতিবার বিকেলে দুমকী নতুনবাজার এলাকায় শাহজাহান দারোগার ভাড়াটিয়া বাসায় দুর্বৃত্তরা হালিমা আক্তারের গায়ে আগুন লাগিয়ে দেয়। এতে মীম এবং তাঁর ছয় মাস বয়সী ছেলে জিসান দগ্ধ হয়। তাদের প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হালিমার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

 

 

দুমকী থানার ওসি আবুল বাশার বলেন, ‘এ বিষয়ে হালিমা আক্তারের খালু থানায় অভিযোগ করেছেন এবং মামলা করার প্রক্রিয়া চলছে। আমরা হাসপাতালে হালিমার সঙ্গে কথা বলেছি। তারই সূত্র ধরে শাশুড়িকে আটক করেছি এবং জিজ্ঞাসাবাদ করছি।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD