পক্ষিয়া ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পক্ষিয়া ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা

পক্ষিয়া ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা




বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
“মিলে মিশে থাকতে ভাই, গ্রাম আদালতের বিকল্প নাই”এই স্লোগানে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে “গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টার সময় পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাগর হাওলাদারের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের গ্রাম আদালতের গত বছরের অর্জন, চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল সমূহ নিয়ে আলোচনা করা হয়। প্রকল্প শুরু থেকে এ পর্যন্ত ইউনিয়নে মোট মামলা গ্রহণ হয়েছে ১১০ টি , এবং সমাধান হয়েছে ১০৮ টি, ২টি মামলা চলমান রয়েছে। নিস্পত্তিকৃত মামলা থেকে ক্ষতিপূরণ আদায় হয়েছে, ৫৮ লক্ষ ৮ হাজার ২৭৯ টাকা।

সভায় ইউনিয়ন চেয়ারম্যান জনাব নাগর হাওলাদার বলেন সাধারণ মানুষ গ্রাম আদালতের মাধ্যমে যে সেবা পাচ্ছে আমাদের পরিষদ এ ধারা অব্যাহত রাখবে। সভায় আরো বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউপ সচিব। সভায় গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে সাধারণ জনগণকে জানানোর কথা স্থানীয় সুশীল সমাজকে অবহিত করা হয়। সবাইকে গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে অবহিত করা হলে সাধারণ মানুষ অবশ্যই গ্রাম আদালতমূখী হবে। সভায় উপস্থিত ছিলেন ইউপি সচিব, ইউপি সদস্যবৃন্দ, সংরক্ষিত মহিলা সদস্য, ইমাম, শিক্ষক, এনজিও প্রতিনিধি, ছাত্র-ছাত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মো: রহিদুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন পক্ষিয়া ইউনিয়নের গ্রাম আদালত সহকারী মোঃ কামাল উদ্দিন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD