নির্মাণ শ্রমিক ইউনিয়নের নামে রাজাপুরে চাঁদা আদায়ের অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নির্মাণ শ্রমিক ইউনিয়নের নামে রাজাপুরে চাঁদা আদায়ের অভিযোগ

নির্মাণ শ্রমিক ইউনিয়নের নামে রাজাপুরে চাঁদা আদায়ের অভিযোগ




রাজাপুর প্রতিনিধিঃ  ঝালকাঠির রাজাপুরে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের নামে শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে এ বিষয়ে শ্রমিকদের পক্ষে দুলাল গাজী বাদী হয়ে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলায় নির্মাণাধীন বিল্ডিং এ কাছ করার সময় নির্মাণ শ্রমিক ইউনিয়নের নামে প্রত্যেক লেবার প্রতি ত্রিশ টাকা, মিস্ত্রী প্রতি পঞ্চাশ টাকা, ঠিকাদার প্রতি ১ শত টাকা এবং ঢালাই সরদারের প্রতিটি ঢালাইতে ৫শত টাকা করে চাঁদা দিতে হয়। চাঁদা যদি না দেওয়া হয় তাহলে কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন শ্রমিকরা। তারা আরও জানান, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক আজিজুল খলিফা সহ সংগঠনের অন্যান্য কমিটির লোক সকলেই এ চাঁদাবাজির সাথে জড়িত।

এ বিষয়ে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি ইসমাইল হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান, “আমার লোকজন গতকাল সদস্যদের মাসিক চাঁদা উত্তোলন করেছে কিন্তু আমার ইমারত শ্রমিকের আওতায় যারা সদস্য না তাদের কাছ থেকে টাকা উত্তোলন করছে কিনা আমার জানা নেই।”

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন জানান, “লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD