নির্বাচন সুষ্ঠু হয়নি, তবে একসঙ্গে কাজ করতে চাই: পিটার হাস Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নির্বাচন সুষ্ঠু হয়নি, তবে একসঙ্গে কাজ করতে চাই: পিটার হাস

নির্বাচন সুষ্ঠু হয়নি, তবে একসঙ্গে কাজ করতে চাই: পিটার হাস




ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি বলে আবারও মন্তব্য করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তবে বাংলাদেশের সঙ্গে জলবায়ুসহ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে চায় ভলে জানিয়েছেন তিনি।

রোববার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে পিটার হাস এ কথা জানিয়েছেন।

বৈঠক শেষে রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের বলেন, যদিও নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি এরপরও কিছু ইস্যুতে আমরা একসঙ্গে কাজ করতে চাই।

সাবের হোসেন চৌধুরী বলেন, কিছু কিছু জায়গায় আমাদের ভিন্নমত থাকতেই পারে। আমরা আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি। আমাদের দিক থেকে তাদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করবো, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বক্তব্য (নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি) এমন কিছু না যে, আমাদের ভবিষ্যৎ সম্পর্ককে বাধাগ্রস্ত করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক গভীর। জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১৫ বিলিয়ন ডলার ফান্ড গঠনে যুক্তরাষ্ট্র পার্টনার হিসেবে কাজ করবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD