নির্বাচন চায় দেশবাসী, আস্থায় আছে মানুষ: সিইসি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নির্বাচন চায় দেশবাসী, আস্থায় আছে মানুষ: সিইসি

নির্বাচন চায় দেশবাসী, আস্থায় আছে মানুষ: সিইসি




ডেস্ক রিপোর্ট ॥ ভোটের দিন যত ঘনিয়ে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, ভয় পাওয়ার কিছু নেই, সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে।

সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, “আমরা কনফিডেন্ট। ভয় কেটে যাবে ইনশাআল্লাহ। ভোটের দিন যত কাছে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ততই ভালো হবে।”

বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসব সম্ভব কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি দৃঢ়ভাবে বলেন, “একদম ভোট উৎসব হবে। এখানে সাংবাদিকদের উপস্থিতিও সেই উৎসবের অংশ। ভেতরে যারা কাজ করছে, তারা সবাই উৎসাহ নিয়ে কাজ করছে।”

নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরে আসবে কিনা জানতে চাইলে সিইসি বলেন, জনগণ আগেও আস্থায় ছিল, এখনও আছে। সময় আসলে সবাই তা বুঝবে। বড় রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়।

তিনি জানান, রোববার আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে একসঙ্গে জাতির উদ্দেশে বার্তা দেওয়া হয়েছে যে সবাই একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চায়। নির্বাচন কমিশন সেই লক্ষ্যেই কাজ করছে।

পোস্টাল ব্যালট প্রসঙ্গে সিইসি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট চালু করা হয়েছে। একইসঙ্গে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও কয়েদিদের ভোটের ব্যবস্থাও রাখা হয়েছে। ৫৪ বছরে এই প্রথম প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, পোস্টাল ব্যালট ব্যবস্থাটি ভবিষ্যতে বিশ্বের জন্য একটি মডেল হতে পারে। যদিও প্রথমবার হওয়ায় কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবে নির্বাচন কমিশন এতে সন্তুষ্ট এবং ভবিষ্যতে এই ব্যবস্থার পরিসর আরও বাড়ানো হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD