নির্বাচন ও গণভোট নতুন ইতিহাস তৈরি করবে: ড. মুহাম্মদ ইউনূস Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নির্বাচন ও গণভোট নতুন ইতিহাস তৈরি করবে: ড. মুহাম্মদ ইউনূস

নির্বাচন ও গণভোট নতুন ইতিহাস তৈরি করবে: ড. মুহাম্মদ ইউনূস




ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোটের তফসিল ঘোষণায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “এই তফসিল বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশ যে নতুন পথে অগ্রসর হচ্ছে, এই নির্বাচন সেই পথকে দৃঢ় করবে।”

ড. ইউনূসের মতে, নির্বাচন ও গণভোট গণমানুষের মতকে প্রাধান্য দেবে, নতুন বাংলাদেশের ভিত্তি আরও সুসংহত করবে এবং জাতির সকল অংশগ্রহণকারীর জন্য সমান সুযোগ নিশ্চিত করবে। তিনি দেশের রাজনৈতিক দল, প্রার্থী, গণমাধ্যম ও সুশীল সমাজকে আহ্বান জানান, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন ও গণভোট নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করুন।

প্রধান উপদেষ্টা আশ্বাস দেন যে নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব স্বাধীনভাবে ও নিরপেক্ষভাবে পালন করবে, এবং অন্তর্বর্তীকালীন সরকার সব প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

এদিকে, সিইসি এএমএম নাসির উদ্দীন ঘোষণা করেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ সারাদেশে ভোট অনুষ্ঠিত হবে। এদিন ৩০০ আসনে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের ওপর গণভোট অনুষ্ঠিত হবে।

ড. ইউনূস বলেন, “বাংলাদেশ এখন নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে আমরা একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলব—এটাই আমার দৃঢ় বিশ্বাস।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD