নাচলেন ঢাকা মেডিকেল হাসপাতালের চিকিৎসকরা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নাচলেন ঢাকা মেডিকেল হাসপাতালের চিকিৎসকরা

নাচলেন ঢাকা মেডিকেল হাসপাতালের চিকিৎসকরা

নাচলেন ঢাকা মেডিকেল হাসপাতালের চিকিৎসকরা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মহামারি করোনার প্রভাবে বিশ্বে স্থবিরতা বিরাজ করছে। দেশ-বিদেশ কোথাও নেই কোনো স্বস্তি। গত এক বছরেরও বেশি সময় ধরে সম্মুখ সারির যোদ্ধা চিকিৎসকরা দিন রাত সেবা দিয়ে যাচ্ছেন। করোনা বেড়ে যাওয়ায় এই কষ্ট তাদের বেড়েই চলেছে। এমন অবস্থায় নিজেদের মনোবল ধরে রাখতে এবার ভিন্ন পন্থা বেছে নিলেন তারা। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তিন চিকিৎসক এবার নাচলেন। নাচের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

 

ওই নাচের ভিডিও সোমবার (২৬ এপ্রিল) ডা. শাশ্বত চন্দন তার ফেসবুকে পোস্ট করেন। আর ক্যাপশনে লিখেন – ‘কোভিড-১৯ রোগীদের যারা চিকিৎসা করছেন, তাদের অনুপ্রেরণার জন্য সার্জনদের নাচ।’

 

 

ভিডিওতে দেখা যায়, হাসপাতালের ড্রেস পরে ‘নয়া দামান’ গানের সঙ্গে নাচছেন এক চিকিৎসক। এরপর আরও দুজন চিকিৎসক এসে তার সঙ্গে যুক্ত হন।

 

 

‘নয়া দামান’ গানটির রচয়িতা হাছন রাজা। অনেকে গানটি কণ্ঠে তুলেছেন। তবে কিছুদিন আগে এই গানে কণ্ঠ দেন তসিবা ও মুজা। এ জুটির গাওয়া গানের সঙ্গে পারফর্ম করলেন ডা. শাশ্বত চন্দন, ডা. কৃপা বিশ্বাস, ডা. আনিকা হোসাইন খান।

 

 

এর আগে ভারতের কেরালায় একজন হিন্দু ও মুসলিম মেডিকেল শিক্ষার্থী নাচের ভিডিও ভাইরাল হয় সারাবিশ্বে। ঢাকা মেডিকেলের এই ভিডিও ইতিবাচকভাবে নিয়ে কমেন্ট শেয়ার করছেন দেশের সিনিয়র চিকিৎসকরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD