নলছিটিতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে নির্যাতন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নলছিটিতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে নির্যাতন

নলছিটিতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে নির্যাতন




নলছিটি প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটিতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূ ও তার বাবাকে পিটিয় গুরুতর জখম করেছে নান্নু কারিকর নামে এক বখাটে। আহত গৃহবধূ বর্তমানে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।হামলার শিকার ওই নারী শুক্রবার (০৭ জুন) সন্ধ্যায় নলছিটি থানায় একটি অভিযোগ দিয়েছেন।অভিযুক্ত নান্নু কারিকর উপজেলার শহরের খাসমহল এলাকার আব্দুর রহমান হাজীর ছেলে এবং ছাত্রদলের একজন সক্রিয় কর্মী।

জানা গেছে, মঙ্গলবার (০৪ জুন) বিকেল ৩টার দিকে নান্নু কারিকর ওই গৃহবধূকে বাসায় একা পেয়ে কু-প্রস্তাব দেয়। এতে তিনি রাজি না হওয়ায় নান্নু তাকে ঝাপটে ধরার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। একপর্যায় তিনি ডাকচিৎকার করলে নান্নু তাকে লোহার পাত দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

এসময় তার বাবা আ. রাজ্জাক মোল্লা বাঁধা দিতে এলে নান্নু তার মাথায় লোহার পাত দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায়। মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে প্রতিবেশীরা নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে অবস্থার অবনতি হলে আ. রাজ্জাক মোল্লাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, গৃহবধূ ও তার বাবার ওপর হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD