মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির নলছিটি শহরে করোনা উপসর্গ নিয়ে এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী এক কিশোরীর (১৬) মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওই কিশোরী নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
ওই কিশোরীর বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও কাশি ছিল বলে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুনীবুর রহমান জুয়েল জানিয়েছেন। তার নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
Leave a Reply