নভেম্বরের মধ্যে শেখ হাসিনার ছয় মামলার রায় আসতে পারে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নভেম্বরের মধ্যে শেখ হাসিনার ছয় মামলার রায় আসতে পারে

নভেম্বরের মধ্যে শেখ হাসিনার ছয় মামলার রায় আসতে পারে




ডেস্ক রিপোর্ট ॥ দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে দুর্নীতি প্রতিরোধে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর দুদক কার্যালয়ে এই চুক্তি সই হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, “দুদক এখন অভ্যন্তরীণ দুর্নীতি নির্মূল এবং মামলার দীর্ঘসূত্রতা বন্ধে কাজ করছে। জনগণের আস্থা ফিরিয়ে আনা আমাদের অন্যতম লক্ষ্য।”

তিনি আরও জানান, “নভেম্বরের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ছয় মামলার রায় হতে পারে। এছাড়া হাইকোর্টের আদেশে আটকে থাকা টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতি মামলা সচল করার উদ্যোগ নেয়া হয়েছে।”

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলো দুদক সংস্কার নিয়ে প্রায় একমত হলেও এর বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছা ও আমলাতান্ত্রিক প্রক্রিয়ার ওপর। এই চুক্তি দুপক্ষের কার্যক্রমকে আরও গতিশীল করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। সই অনুষ্ঠান শেষে উভয় পক্ষই দুর্নীতিবিরোধী কার্যক্রমে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD