নতুন বছরে নতুন ফিচার নিয়ে এসেছে ফেসবুক Latest Update News of Bangladesh

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ




নতুন বছরে নতুন ফিচার নিয়ে এসেছে ফেসবুক

নতুন বছরে নতুন ফিচার নিয়ে এসেছে ফেসবুক




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  নতুন বছরে ফেসবুক ব্যবহারকারীদের জন্য ফেসবুক কর্তৃপক্ষ ‘ফেসবুক নোটিফিকেশনস’ নতুন একটি ফিচার নিয়ে এসেছে। ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো ওয়েবসাইট বা অ্যাপে লগইন করলেই তা সঙ্গে সঙ্গে ব্যবহারকারীকে জানানো হবে।ফেসবুক লগইন এমন একটি পদ্ধতি যেখানে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কোনো তৃতীয় পক্ষ (থার্ড পার্টি) অ্যাপে লগইন করতে পারেন ব্যবহারকারীরা। এক্ষেত্রে সে সাইট বা অ্যাপের জন্য নতুন কর্ব কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয় না।

 

এ সপ্তাহ থেকেই কোনো থার্ড পার্টি অ্যাপে বা সাইটে লগইন করা হলে ফেসবুক অ্যাপ, ওয়েবসাইট ও ইমেইলে নোটিফিকেশন আকারে চলে আসবে। এতে কোথাও অবৈধভাবে অ্যাকাউন্ট ব্যবহৃত হলে তা ব্যবহারকারী জানতে পারবেন।

 

এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এমনভাবে নোটিফিকেশনকে নকশা করেছে যাতে থার্ড পার্টি কোনো ওয়েবসাইট ফেসবুক অ্যাকাউন্ট থেকে যে তথ্য সংগ্রহ করছে তার তালিকা থাকবে। এতে সব ধরনের তথ্য সংগ্রহ করা থার্ড পার্টির পক্ষে সম্ভব হবে না। তথ্য বিনিময় সংক্রান্ত নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতে যা সেটিংসে গিয়ে সম্পাদনা করা যাবে।

 

ফেসবুকের সফটওয়্যার প্রকৌশলী পুক্সুয়ান শি বলেছেন, তথ্য অপব্যবহারের বিষয়ে ব্যবহারকারী যাতে দ্রুত পদক্ষেপ নিতে পারে সে ব্যবস্থা গ্রহণ করেছে ফেসবুক। এ সেবা আরও উন্নত করতে ফেসবুক কাজ করে যাচ্ছে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD