নগরীতে দিন-দুপুরে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে হত্যা, ধূ¤্রজাল Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরীতে দিন-দুপুরে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে হত্যা, ধূ¤্রজাল

নগরীতে দিন-দুপুরে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে হত্যা, ধূ¤্রজাল




থানা প্রতিনিধি ॥ বরিশালে অথৈ আক্তার তৃষা নামের তৃতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে কাউনিয়া থানাধীন সাপানিয়া এলাকার একটি লেবু বাগান থেকে শিশু তৃষার লাশটি শনাক্ত করেন তার মা রুনা বেগম। নিহতের স্বজনরা শিশু তৃষাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাঃ মাহাবুবুর রহমান জানান, শিশুটিকে মৃত অবস্থায়-ই হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির পিতা ও রাবু নামে এক যুবককে আটক করা হয়েছে।নিহত শিশু তৃষা সাপানিয়া এলাকার কাজী বাড়ির মোস্তফা কাজীর মেয়ে। সে সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী।নিহত তৃষার মা রুনা বেগম জানান, উপবৃত্তির টাকার জন্য ছবি তুলতে হবে এমন কথা বলে তৃষাকে তার বাবা মোস্তফা কাজী সকালে বাসা থেকে নিয়ে বের হয়। সকাল ১০টার দিকে তৃষার পিতা তাকে মুঠোফোনে বলেন, মেয়ে বাসার দিকে যাচ্ছে এগিয়ে নাও। এমন কথায় তিনি বাসা থেকে বের হয়ে মেয়েকে আনতে গিয়ে লেবু বাগানে মেয়েকে পড়ে থাকতে দেখেন। তার ডাক-চিৎকারে স্থানীয়রা এসে তৃষাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশু তৃষাকে মৃত ঘোষণা করেন।এদিকে শিশু তৃষাকে হত্যা করা হয়েছে বলে দাবী করেন তার মা রুনা বেগম। স্থানীয়দের মাঝেও তৃষার মৃত্যু নিয়ে নানান গুঞ্জন উঠেছে। স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকালে তৃষার বাবা একজন মহিলাকে নিয়ে সিএনজিতে এলাকায় আসলেও বাড়িতে না গিয়ে মাঝ পথ থেকে ওই মহিলাকে নিয়ে সিএনজিযোগে ফিরে যান। তবে ওই মহিলা কে ছিলেন তা কেউ বলতে পারেননি। ফলে তৃষার মৃত্যু নিয়ে ধূ¤্রজাল সৃষ্টি হয়েছে।কাউনিয়া থানার সেকেন্ড অফিসার এসআই তানজিল আহমেদ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশু তৃষার গলায় দাগ এবং মুখে ফ্যানা ছিল। তবে অথৈর মৃত্যুর বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ময়না তদন্তে মৃত্যুর কারণ জানা যাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD