‘ধর্ষণ রোধে পুরুষদের এগিয়ে আসতে হবে Latest Update News of Bangladesh

সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ




‘ধর্ষণ রোধে পুরুষদের এগিয়ে আসতে হবে

‘ধর্ষণ রোধে পুরুষদের এগিয়ে আসতে হবে




অনলাইন ডেস্ক:   প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ষণ রোধ করতে পুরুষদের এগিয়ে আসতে হবে। সবাইকে এক সাথে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে ধর্ষণের বিরুদ্ধে।সোমবার (৮ জুলাই) বিকেলে সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ষণ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ধর্ষণ একটি জঘন্যতম কাজ। যারা এ কাজ করে তারা মানুষ না। ধর্ষণের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।শেখ হাসিনা বলেন, পৃথিবীর সব দেশেই ধর্ষণের ঘটনা ঘটছে। আমাদের দেশেও এই জঘন্য ঘটনা ঘটছে।

এখন তো মেয়েরা সাহস করে ধর্ষণের ঘটনা প্রকাশ করছে। একটা সময় ছিল সাহস করে বলতে পারত না। যারা এ ধরনের জঘন্য কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে।চীন সফরের ফলাফল নিয়ে আজ বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। সংবাদ সম্মেলনে চীন সফর নিয়ে লিখিত বক্তব্য পড়েন প্রধানমন্ত্রী। এরপর বেশ কয়েকজন সাংবাদিকের প্রশ্নের জবাব দেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD