ধর্ষণ মামলায় ঝালকাঠিতে ১ জনকে ১০ বছর কারাদণ্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ধর্ষণ মামলায় ঝালকাঠিতে ১ জনকে ১০ বছর কারাদণ্ড

ধর্ষণ মামলায় ঝালকাঠিতে ১ জনকে ১০ বছর কারাদণ্ড




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির নলছিটির ধর্ষণ মামলায় ১ জনকে ১০ বছর কারাদ- দিয়েছে ঝালকাঠির আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাস বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত আসামী রনি সিকদার নলছিটির ফয়রা গ্রামের নুরুল ইসলাম সিকদারের ছেলে। মঙ্গলবার শেষ বিকেল ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শেখ মোঃ তোফায়েল হাসান এ রায় প্রদান করেন। রায় প্রদানের সময়স আসামী আদালতে উপস্থিত ছিল।

আদালাত ও মামলা সুত্রে জানায়ায়, ঘটনার দিন ২৭ জুলাই ২০০৯ তারিখ নলছিটির ফয়রা গ্রামের আসামী রনি সিকদার বেলা ২ টার দিকে পাশের বাড়ির ৬ বছরের শিশু কন্যার বাড়ির ছাতে পেয়ারা খেতে গেলে চিলে কোঠার রুমে নিয়ে মুখ চেপে তাকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে মুখ ছেড়ে দিলে শিশুটির চিৎকারে তার মা ছুটে এলে রনি সিকদার তার সামনে দিয়েই দৌরে পালিয়ে যায়। শিশুটির মা চিলে কোঠায় তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

এঘটনায় পর দিন ২৮ জুলাই নলছিটি থানায় শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করে। নলছিটি থানা পুলিশ তদন্ত করে একই বছরের ২০ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করে। ২০১০ সালের ১১ জুলাই আদালতে এই মামলার চার্জ গঠন করা হয়। এজাহারে মোট ৯ জন স্বাক্ষীর মধ্যে ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ গ্রহন শেষে গতকাল আলত এ রায় ঘোষনা করেন। উল্লেখ্য, ঘটনার সময় আসামী রনি সিকদার ১১ বছরের কিশোর হওয়ায়, শিশু আইন অনুযায়ী উক্ত সাজা প্রদান করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD