ধর্মীয় উৎসবগুলোতে শান্তি বজায় রাখার বার্তা সেনাপ্রধানের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ধর্মীয় উৎসবগুলোতে শান্তি বজায় রাখার বার্তা সেনাপ্রধানের

ধর্মীয় উৎসবগুলোতে শান্তি বজায় রাখার বার্তা সেনাপ্রধানের




ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওকার-উজ-জামান। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রমনা কালীমন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, “আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। সবকিছু নিরাপদভাবে করতে পারবেন।” তিনি উল্লেখ করেন, “আমাদের মাঝে সহমর্মিতা আগেও বজায় ছিল, ভবিষ্যতেও বজায় থাকবে।”

তিনি আরও বলেন, “শতাব্দীর পর শতাব্দী আমরা একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানদের সঙ্গে বসবাস করে আসছি। এটি আমাদের সহাবস্থান। একজনের প্রতি অন্যজনের যে সহমর্মিতা, তা অতীতেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা এটাই করে আসছি এবং এটাই জারি থাকবে।”

জেনারেল ওকার-উজ-জামান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সবার জন্য শুভেচ্ছা জানিয়ে বলেন, “সবাই ভালো থাকবেন। শুধু এখানেই নয়, সারা দেশেই যে যেখানে এই উৎসব পালন করছেন, তাদের জন্য আমার শারদীয় শুভেচ্ছা থাকবে।”

এ সময় পূজারীরা সেনাপ্রধানের কথা শুনে স্বস্তি প্রকাশ করেন। তারা জানান, সেনাবাহিনীর সুরক্ষা ব্যবস্থা নিয়ে তারা নিশ্চিন্ত। ধর্মীয় উৎসবগুলোকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে সংঘাত বা বিশৃঙ্খলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সেনাপ্রধান জানান, এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালন করা হবে বলে তার বিশ্বাস।

তিনি বলেন, “সেনাবাহিনী সবসময় জনগণের সেবা ও নিরাপত্তায় প্রস্তুত রয়েছে। ধর্মীয় উৎসবগুলো সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই উৎসবগুলোকে আমরা নিরাপদ রাখতে প্রস্তুত।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD