দড়িতে বাঁধা দুই অভিনেত্রী Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




দড়িতে বাঁধা দুই অভিনেত্রী

দড়িতে বাঁধা দুই অভিনেত্রী




দড়িতে বেঁধে রাখা হয়েছে দুই অভিনেত্রী চিত্রনায়িকা নিপুন ও রোমানা স্বর্ণাকে। কারা তাদের বেঁধে রেখেছে? কেনই বা এমন আচরণ তাদের সঙ্গে?

সম্প্রতি এ ধরনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এটি একটি নাটকের দৃশ্য। নাটকের নাম ‘বউ শাশুড়ির জিন্দাবাদ’।

আনিসুল হকের গল্প অবলম্বনে পরিচালনা করেছেন জামাল মল্লিক। নাটকটির গল্পে দেখা যাবে, বাড়ির বড় বউ ব্যস্ত টিভি সিরিয়াল দেখায়। অন্যদিকে ছোট বউ ব্যস্ত রূপ চর্চায়। অসুস্থ শাশুড়ির শ্রবণশক্তি কমে যাওয়ায় তার দিকে কারও কোনো ভ্রুক্ষেপ নেই।

অপরদিকে বাড়ির দুই ছেলে বাড়িভাড়ার টাকা উড়িয়ে দিব্যি একের পর এক ব্যবসা লোকসান করে চলছে। সবকিছু মিলে পরিবারের একমাত্র ছোট মেয়ে অতিষ্ঠ হয়ে হোস্টেলে জীবনযাপন শুরু করে।

এরই মধ্যে নাটকীয় কায়দায় বাড়িতে আবির্ভাব ঘটে বিলাই জাফর নামে এক ডাকাতের। তারপর থেকে শুরু হতে থাকে একের পর এক রহস্য উদঘাটন।

নাটকটিতে নিপুন ও স্বর্ণা ছাড়াও সজল, শামস সুমন, রাশেদ মামুন অপু, কামরুল বাহার, ওনাইজা, ফাহমিদ আবির, মুনতাহা এবং ডলি জহুর অভিনয় করেছেন। ২১ জুলাই শনিবার রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি। সুত্র যুগান্তর

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD