দৌলতখানে হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সাধারন সভা অশিত সভাপতি ॥ সুমন সম্পাদক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দৌলতখানে হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সাধারন সভা অশিত সভাপতি ॥ সুমন সম্পাদক

দৌলতখানে হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সাধারন সভা অশিত সভাপতি ॥ সুমন সম্পাদক




ভোলা প্রতিনিধি॥ অশিত রঞ্জন দাসকে সভাপতি ও সুমন প্রতাপ সিং কে সাধারন সম্পাদক করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্র্রিস্টান ঐক্য পরিষদ,দৌলতখান উপজেলার কমিটি গঠন করা হয়েছে।

আজ ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে দৌলতখান উপজেলা কেন্দ্রীয় মন্দির ঠাকুর মদন মোহন বাউজির মন্দিরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক অশিত রঞ্জন দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক অভিনাশ নন্দী।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা শিক্ষা অফিসার প্রান গোপাল দে, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোপাল সাহা, পূজা পরিষদের সাবেক সাধারন সম্পাদক শিবু কর্মকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্যসচিব ধ্রুব হাওলাদার। এসময় আরো উপস্থিত ছিলেন, পেশাজীবি ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অসীম সাহা,পুরোহিত ঐক্য পরিষদের সম্পাদক চন্দ্র শেখর ব্রহ্মচারী,শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি গৌতম গোলদার,পেশাজীবি পরিষদের নেতা সঞ্জয় দে,যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক লক্ষন দাস প্রমুখ।

  • সভায় বক্তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার আদায়ের লক্ষ্যে একতাবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের কোন ক্ষতি করতে পারবে না। আপনার সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে গীতা শিক্ষা দিন। গীতা শিক্ষা তাকে ভালো-মন্দ,উচিৎ-অনুচিত বুঝতে সহায়তা করবে। সংখ্যালঘুদের বিপদে আমরা সব সময় পাশে থাকবো।

শারীদীয় দূর্গা পূজার সময় নির্বাচন,শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ করে শিক্ষার্থীদের ধর্মীয় সব থেকে বড় উৎসবটি আনন্দের সাথে উদযাপনের ব্যবস্থা করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহবান জানান বক্তারা।
সভায় দৌলতখান উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক অশিত রঞ্জন দাসকে সভাপতি,সুমন প্রতাপ সিং কে সাধারন সম্পাদক,গোপাল চন্দ্র গোলদারকে কোষাধ্যক্ষ ও অরবিন্দু চন্দ্র দে কে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করে দৌলতখান উপজেলা হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক শ্রী অভিনাশ নন্দী।

অতিশিঘ্রই পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানায় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক অভিনাশ নন্দী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD