দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল Latest Update News of Bangladesh

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ মা ইলিশ রক্ষায় নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত, বিপুল জাটকা জব্দ নগরীর উন্নয়নে সাংবাদিকরা পাশে থাকবেন, আশা বিসিসি প্রশাসকের




দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল

দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের চরমোনাইয়ে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ফাল্গুনের বার্ষিক মাহফিল সমাপ্ত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় সমাপনী অধিবেশন ও আখেরি মোনাজাতের মাধ্যমে লক্ষ লক্ষ মুসল্লীর অংশগ্রহণে আধ্যাত্মিক এ মিলনমেলার পরিসমাপ্তি ঘটে।

গত ১ এপ্রিল বুধবার বাদ জোহর আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। তিন দিনব্যাপী মাহফিলে দেশব্যাপী বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেন।

আখেরি মোনাজাতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা কামনা, মধ্যপ্রাচ্যের সংকট নিরসন এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য বিশেষ দোয়া করা হয়।

মাহফিলে আগত মুসল্লীদের চিকিৎসা সেবায় অস্থায়ী মাহফিল হাসপাতালে প্রায় দুই হাজারেরও বেশি মানুষকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা টিম দিন-রাত সেবা প্রদান করে মুসল্লীদের সহযোগিতা করেছে।

এদিকে মাহফিলে অংশ নিতে এসে দুই মুসল্লী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন নরসিংদীর মাধবদী এলাকার এমদাদুল হাসান (৮৬) এবং টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার মো. তালহা (২২)। তাদের জানাযা শেষে মাহফিলের নিজস্ব অ্যাম্বুলেন্সে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মাহফিলের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল দুইজন অমুসলিম ব্যক্তির ইসলাম ধর্ম গ্রহণ। তারা পীর সাহেব চরমোনাই ও শায়খে চরমোনাইয়ের হাতে কালেমা পড়ে ইসলামে দীক্ষিত হন।

ধর্মীয় শিক্ষা, মানবিক সহায়তা, আধ্যাত্মিক দিকনির্দেশনা এবং সামাজিক সম্প্রীতির সমন্বয়ে এবারের চরমোনাই মাহফিল লাখো মুসল্লীর মিলনমেলায় পরিণত হয় বলে আয়োজকরা জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD