দেশের ৩৫ জেলায় নিপাহ শনাক্ত, বড় সতর্কতা বিশেষজ্ঞদের Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দেশের ৩৫ জেলায় নিপাহ শনাক্ত, বড় সতর্কতা বিশেষজ্ঞদের

দেশের ৩৫ জেলায় নিপাহ শনাক্ত, বড় সতর্কতা বিশেষজ্ঞদের




ডেস্ক রিপোর্ট ॥ নিপাহ ভাইরাসের সংক্রমণ ও বিস্তার নিয়ে নতুন করে সতর্কতা জারি করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সংস্থাটি জানিয়েছে, দেশে ইতোমধ্যে ৩৫ জেলায় নিপাহ ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে এবং সংক্রমণের ধরন আগের চেয়ে আরও জটিল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে আইইডিসিআরের মিলনায়তনে অনুষ্ঠিত ‘নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকি বিষয়ে মতবিনিময়’ সভায় উপস্থাপিত গবেষণা প্রবন্ধে এসব তথ্য তুলে ধরা হয়। প্রবন্ধটি উপস্থাপন করেন আইইডিসিআরের বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা।

গবেষণায় দেখা যায়, ২০২৫ সালে দেশের চারটি জেলা—নওগাঁ, ভোলা, রাজবাড়ী ও নীলফামারীতে চারজন নিপাহ রোগী শনাক্ত হন এবং তাদের প্রত্যেকেই মৃত্যুবরণ করেন। এতে মৃত্যুহার দাঁড়ায় শতভাগ, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

বিশেষভাবে উদ্বেগ তৈরি করেছে নওগাঁর একটি ঘটনা। সেখানে ৮ বছর বয়সী এক শিশুর শরীরে আগস্ট মাসে নিপাহ ভাইরাস শনাক্ত হয়, যা ছিল দেশের প্রথম ‘অ-মৌসুমি নিপাহ কেস’। শিশুটি শীতকাল ছাড়াই সংক্রমিত হওয়ায় বিশেষজ্ঞরা এটিকে নতুন ঝুঁকির ইঙ্গিত হিসেবে দেখছেন। তদন্তে জানা যায়, বাদুড়ের আধা-খাওয়া ফল খাওয়ার মাধ্যমেই শিশুটি সংক্রমিত হয়েছিল।

প্রবন্ধে বলা হয়, নিপাহ ভাইরাস শুধু প্রাণী থেকে মানুষের মধ্যে নয়, মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে। প্রায় ২৮ শতাংশ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি থেকে সরাসরি অন্য ব্যক্তিতে সংক্রমণ ঘটে, যা স্বাস্থ্যকর্মী ও পরিবারের সদস্যদের জন্য উচ্চ ঝুঁকি তৈরি করে।

সভায় সভাপতিত্বকারী আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলেন, ‘২০২৫ সালের অ-মৌসুমি কেস আমাদের জন্য বড় ওয়ার্নিং সিগন্যাল। নিপাহ এখন সারা বছরই হুমকি হয়ে দাঁড়াতে পারে।’

নিপাহ ভাইরাস জরিপ সমন্বয়কারী ডা. সৈয়দ মঈনুদ্দিন সাত্তার জানান, ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে এবং হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD