দুমকিতে পাগলা কুকুরের তাণ্ডবে আহত ৩২, ভ্যাকসিন সংকটে ভোগান্তি Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো দীর্ঘ ঈদ ছুটি হলেও ভোগ করতে পারবেন না যারা হাদি হত্যার আসামি ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু: আইজিপি যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক হাদির হত্যাকাণ্ডে জড়িত পুরো চক্রের বিচারের দাবি পরিবারের মেঘনা নদীতে অভিযান, জরিমানা গুনলেন চৌদ্দ জেলে পুলিশে বড় সিদ্ধান্ত, পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শক অবসরে




দুমকিতে পাগলা কুকুরের তাণ্ডবে আহত ৩২, ভ্যাকসিন সংকটে ভোগান্তি

দুমকিতে পাগলা কুকুরের তাণ্ডবে আহত ৩২, ভ্যাকসিন সংকটে ভোগান্তি




পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর দুমকি উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কুকুরের হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। আহতদের অধিকাংশই নারী, শিশু ও বয়স্ক ব্যক্তি।

স্থানীয়দের বরাতে জানা যায়, কুকুরটি হঠাৎ করেই আক্রমণাত্মক হয়ে ওঠে এবং নতুন বাজার, রাজাখালী, থানাব্রীজ, পীরতলা বাজারসহ একাধিক এলাকায় ছুটে গিয়ে পথচারীদের শরীরের বিভিন্ন অংশে কামড় দেয়। অনেকেই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন অন্তত ১৫ জন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ও বরিশালে পাঠানো হয়েছে। আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জি এম এনামুল হক বলেন, সরকারি পর্যায়ে জলাতঙ্কের ভ্যাকসিন না থাকায় আহতদের স্বজনদের বিভিন্ন কোম্পানি থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হচ্ছে, যা ভোগান্তি বাড়াচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা জানান, ইউএনওর নির্দেশে স্থানীয়দের সহায়তায় কুকুরটিকে শনাক্ত করে মেরে ফেলা হয়েছে। কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি গৃহপালিত কুকুরের মালিকদের নিয়মিত ভ্যাকসিন দেওয়ার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা ফরিদা সুলতানা বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রাণিসম্পদ দপ্তর ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতে এমন ঝুঁকি এড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় দ্রুত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা এবং বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD