দুইদিন পরে রাজাপুর কাঁঠালিয়ায় বিদ্যুৎ সরবরাহ চালু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দুইদিন পরে রাজাপুর কাঁঠালিয়ায় বিদ্যুৎ সরবরাহ চালু

দুইদিন পরে রাজাপুর কাঁঠালিয়ায় বিদ্যুৎ সরবরাহ চালু




অনলাইন ডেস্ক:পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বিদ্যুতের সাবস্টেশনের সার্কিট পুড়ে যাওয়ায় ঝালকাঠির দুই উপজেলায় দুইদিন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। মঙ্গলবার সকালে বৈরি আবহাওয়ার কারণে সাবস্টেশনের সার্কিট পুড়ে যায়। দুইদিন বন্ধ থাকার পরে বুধবার বিকেলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়।
জানা যায়, বিদ্যুৎ না থাকায় রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার বিদ্যুৎ গ্রহকরা পড়েন বিপাকে। এতে দৈনন্দিন কাজে বিঘ্নঘটে। মোবাইলফোনে চার্জ না থাকায় যোগাযোগ বন্ধ হয়ে যায় স্বজনদের সঙ্গে।

 

বাসা-বাড়ির ফ্রিজে রাখা মাছ মাংসও নষ্ট হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বিদ্যৎ না থাকার কারনে দুই উপজেলার মিল কারখানা বন্ধ হয়ে যায়। চলমান এসএসসি পরীক্ষার্থী ও স্কুল কলেজের শিক্ষার্থীদেরও লেখাপড়ায় চরম বিঘ্নঘটে ।

এ ব্যাপারে রজাপুর বিদ্যুতের সাবজোনাল অফিসের এজিএম রাজন কুমার দাস বলেন, ট্রান্সফরমারের ভেতরের সার্কিট পুড়ে যাওয়ায় এ ভোগান্তি হয়েছে। এখানে পল্লী বিদ্যুৎ সমিতির কোন হাত ছিল না। অনেক চেষ্টা করে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD