দুই দিনের সরকারী সফরে বরিশাল আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দুই দিনের সরকারী সফরে বরিশাল আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

দুই দিনের সরকারী সফরে বরিশাল আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক




ভয়েস অব বরিশাল ডেস্ক ॥ দুই দিনের সরকারী সফরে বরিশাল আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম। আগামীকাল বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে বরিশালের উদ্দেশ্যে রওনা দিবেন। সফরে প্রতিমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীগণ সফরসঙ্গী হবেন। বরিশাল পৌঁছে তিনি সড়কপথে পানি উন্নয়ন বোর্ডের রেষ্ট হাউজে উপস্থিত হবেন।

সকাল ১০টায় প্রতিমন্ত্রী নগরীর মোফাজ্জেল হোসেন বালিকা বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে অংশ নিবেন। এছাড়া দুপুরে সদর উপজেলার দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে অংশ নিবেন। পরদিন ৬মার্চ প্রতিমন্ত্রীর স্থানীয় কয়েকটি প্রোগ্রামে অংশ নেয়ার কথা রয়েছে। ওইদিন বিকেলে তিনি বরিশাল বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব নুর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD