দুঃসংবাদ যেন পিছু ছাড়ছেনা ট্রাম্প'র Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দুঃসংবাদ যেন পিছু ছাড়ছেনা ট্রাম্প’র

দুঃসংবাদ যেন পিছু ছাড়ছেনা ট্রাম্প’র

দুঃসংবাদ যেন পিছু ছাড়ছেনা ট্রাম্প'র




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পর এবার ফল পরিবর্তনে আইনি লড়াইয়েও একের পর এক দুঃসংবাদ পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

 

 

মিশিগানেও ভোট কারচুপির অভিযোগ প্রমাণে পর্যাপ্ত তথ্য না পেয়ে জয়ের আশা ছেড়ে দিয়েছেন ট্রাম্পের আইনজীবীরা। এর আগে জর্জিয়াতে ভোট পুনর্গণনার পর জয়ী ঘোষণা করা হয় জো বাইডেনকে।

 

 

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেন জয়ী হওয়ার পর পার হয়েছে দুই সপ্তাহ। হার মানতে নারাজ ট্রাম্প নেমেছেন আইনি লড়াইয়ে। তবে সেখানেও হচ্ছে না নির্বাচনি ফল পাল্টে দেয়ার মতো কোন কারিশমা।

 

 

জর্জিয়ার পর ব্যাটলগ্রাউন্ড রাজ্য মিশিগানেও আইনি লড়াইয়ে অন্ধকার দেখছে ট্রাম্প। শুক্রবার মিশিগানের প্রভাবশালী দুজন রিপাবলিকান মাইক সিরকেই এবং লি চ্যাটফিল্ডের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন ট্রাম্প। সভা থেকে বেরিয়ে তারা জানান, এই রাজ্যে ফলাফল পরিবর্তন করার মতো কোন তথ্য তাঁদের কাছে নেই। ফলে পরোক্ষভাবেই এই রাজ্যে বাইডেনকে জয়ী হিসেবে স্বীকৃতি দিলেন রিপাবলিকানরা।

 

 

এর আগে জর্জিয়ায় ভোট পুনর্গণনার পর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। ফলে এই রাজ্যের ১৬টি ইলেকটোরাল ভোট ডেমোক্র্যাটদের পক্ষেই থাকছে।

 

 

অন্যদিকে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ভোট গণনা স্থগিত রাখার পক্ষে আদালতে ট্রাম্পের আইনজীবী কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। সব মিলিয়ে রাজ্য আইনসভার মাধ্যমে নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার আশা শেষের পথে। তবে এখনো সিদ্ধান্তে অনড় ট্রাম্প, স্বীকার করছেন না পরাজয়।

 

 

আগামী ২০শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। তবে ক্ষমতা হস্তান্তর নিয়ে টালবাহানা করেই যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD