ঢাকায় আবারও ভূকম্পন, ২৪ ঘণ্টায় তিন কম্পনে নতুন সতর্কতা বিশেষজ্ঞদের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঢাকায় আবারও ভূকম্পন, ২৪ ঘণ্টায় তিন কম্পনে নতুন সতর্কতা বিশেষজ্ঞদের

ঢাকায় আবারও ভূকম্পন, ২৪ ঘণ্টায় তিন কম্পনে নতুন সতর্কতা বিশেষজ্ঞদের




ডেস্ক রিপোর্ট ॥ ঢাকায় ২৪ ঘণ্টার ব্যবধানে তিন দফা ভূমিকম্পে জনমনে উদ্বেগ বেড়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে সর্বশেষ অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৭ এবং গভীরতা মাত্র ১০ কিলোমিটার। ইএমএসসি জানিয়েছে, কম্পনের উৎপত্তিস্থল ছিল রাজধানী থেকে অতি নিকটে—মাত্র ৮ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বে।

এর আগে একইদিন সকাল ১০টা ৩৬ মিনিটে ৩.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়, যার কেন্দ্র ছিল নরসিংদীর পলাশ। ধারাবাহিক এই কম্পনগুলো ঘটেছে মাত্র একদিন পর, যখন শুক্রবার (২১ নভেম্বর) ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঢাকা, নরসিংদী, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। ওই ঘটনায় সারা দেশে অন্তত ১০ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন।

বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভের প্লেটের চাপ বাড়ার কারণে সাম্প্রতিক সময়ের ছোট ছোট কম্পনগুলো বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাসও হতে পারে। তারা নাগরিকদের সচেতন থাকার পাশাপাশি ভবনগুলোর কাঠামোগত শক্তি পরীক্ষা এবং জরুরি উদ্ধার সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, তিন দফা কম্পনে রাজধানীর অনেক এলাকায় লোকজন রাস্তায় নেমে আসে। অস্থায়ী আতঙ্ক সৃষ্টি হলেও বড় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে বারবার ভূমিকম্পের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও সতর্কতা বাড়ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD