ড্রাইভিং লাইসেন্স: নতুন নিয়ম চালু করল বিআরটিএ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ড্রাইভিং লাইসেন্স: নতুন নিয়ম চালু করল বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স: নতুন নিয়ম চালু করল বিআরটিএ




ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার সময়সীমা সংক্রান্ত নীতিমালা পরিবর্তন করে পরীক্ষার্থীদের জন্য নতুন সুযোগ চালু করেছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে এখন থেকে ৭ থেকে ১৫ দিনের মধ্যেই শিক্ষানবিশ লাইসেন্সধারীরা ড্রাইভিং দক্ষতা যাচাইয়ের পরীক্ষা দিতে পারবেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার রোববার (২৪ নভেম্বর) জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পরীক্ষার বাধ্যতামূলক দুই মাস অপেক্ষার নিয়ম শিথিল করে জরুরি পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনটি ভিন্ন ক্যাটাগরিতে ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষানবিশ লাইসেন্সধারী যদি ৭ থেকে ১৫ দিনের মধ্যে পরীক্ষা দিতে চান, তবে তাকে ৫০০০ টাকা ফি প্রদান করতে হবে। ১৬ থেকে ৩০ দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে ফি নির্ধারণ করা হয়েছে ৩০০০ টাকা, আর ৩১ থেকে ৬০ দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে ফি হবে ২০০০ টাকা।

অতিরিক্ত জরুরি পরীক্ষার প্রয়োজন হলে আবেদনকারী নিজ জেলার বাইরে পাশের জেলা বা বিভাগীয় শহরে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। বিআরটিএ স্বয়ংক্রিয় ক্যালেন্ডার ব্যবস্থার মাধ্যমে শিডিউল প্রস্তুত করবে এবং পরীক্ষার্থীদের যথাযথ তথ্য জানিয়ে দেবে।

নতুন নিয়ম অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD