ডেভিল হান্ট ফেজ–২: ঝালকাঠিতে সাবেক আ’লীগ নেতা গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ডেভিল হান্ট ফেজ–২: ঝালকাঠিতে সাবেক আ’লীগ নেতা গ্রেফতার

ডেভিল হান্ট ফেজ–২: ঝালকাঠিতে সাবেক আ’লীগ নেতা গ্রেফতার




ঝালকাঠি প্রতিনিধি ॥ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ–২)’–এর অংশ হিসেবে ঝালকাঠিতে আওয়ামী লীগের এক সাবেক ইউনিয়ন নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি শংকর মুখার্জী, যিনি ঝালকাঠি সদর উপজেলার ৫নং কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়।

ডিবি পুলিশের ওসি মো. তৌহিদুজ্জামান জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের আওতায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট নেতা-কর্মী এবং যাদের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শংকর মুখার্জীর বিরুদ্ধে রাজনৈতিক মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, এই অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং পরিস্থিতি বিবেচনায় আরও গ্রেফতার হতে পারে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, গ্রেফতারকৃত শংকর মুখার্জীকে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD