ঝালে ‘পুড়ছে’ বাঁজার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালে ‘পুড়ছে’ বাঁজার

ঝালে ‘পুড়ছে’ বাঁজার

ঝালে ‘পুড়ছে’ বাঁজার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পেঁয়াজের ঝাঁজের পর এবার কাঁচা মরিচের ঝাল বেড়েই চলেছে রংপুরের ছোট বড় হাট বাজারগুলোতে। পাইকারি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ২০০ টাকা। বিক্রেতাদের সাফ কথা ‘নিলে নেন না নিলে কথা কম কন’। এদিকে বন্যা বা বৃষ্টিতে ব্যাপক অর্থে মরিচের ক্ষেত নষ্ট হয়নি বলে দাবি কৃষি বিভাগের।

 

 

সাধারণ ক্রেতারা মনে করেন, বাজার মনিটরিং না করায় এমন অস্বাভাবিক দাম বৃদ্ধি পাচ্ছে। তবে জেলা প্রশাসন বলছে, নিয়মিত মনিটরিং টিম কাজ করছে বাজারগুলোতে।

 

 

বাজারগুলো ঘুরে দেখা গেছে, মরিচ পর্যাপ্ত মজুদ রয়েছে। বিক্রেতাদের কাছে মরিচের কোনো সঙ্কট নেই। সরবরাহও যথেষ্ট রয়েছে।

 

 

ব্যবসায়ীদের দাবি, কয়েক দফা টানা বর্ষণের কারণে মরিচের ক্ষেত নষ্ট হয়েছে। তাই স্থানীয়ভাবে মরিচের বাজারে সঙ্কট থাকায় সরবরাহ কম। যার ফলে দাম বৃদ্ধি পাচ্ছে।

 

 

ক্রেতারা বলছেন, তাহলে বিদেশ থেকে যেসব মরিচ আসছে, সেগুলোর দাম বেশি কেনো? এমন প্রশ্নে ক্ষিপ্ত হন বিক্রেতারা।

 

 

রংপুর সিটি বাজার, ধাপ বাজার, লালবাগ বাজার, কামালকাচনা বাজার, স্টেশন ও মাহিগঞ্জ এবং সাতমাথা বাজার ঘুরে একই দৃশ্য পাওয়া গেছে। দেশ এবং বিদেশের যে মরিচই হোক, দাম ২০০ টাকা।

 

 

ব্যবসায়ীদের অভিযোগ, এলসির মরিচও বেশি দরে কিনতে হচ্ছে। তাই বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে।

 

 

রংপুর সিটি বাজারে আসা ক্রেতা আব্দুল মজিদ বলেন, ‘একবার পেঁয়াজ, একবার মরিচ, আবার কখনো কখনো মসলার দাম বাড়ছে। আমরা বুঝি না যখন তখন ইচ্ছামতো এসদের দাম কেনো বাজছে।

 

 

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘সত্যিই কী বাজারে ২০০ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি হবার মতো? মরিচ কী বাজারে নেই? তাহলে এত এত মরিচ আসছে কোথা থেকে?’

 

 

তার মতোই ফরিদুল ইসলাম নামে আরেকজন বলেন, ‘আমরা যে কার কাছে অসহায় তা বুঝে উঠতে পারছি না। এভাবে চলতে পারে না। এর একটা বিহিত করা দরকার। আমরা সাধারণ মানুষ কেন এত জিম্মি? আমরা চাই সরকার এই সিন্ডিকেটদের কোমর ভেঙে দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াক।

 

 

সায়লা শারমিন নামে এক ক্রেতা বলেন, ‘কাঁচা মরিচের দাম কয়েক দিনে তিন গুণেরও বেশি হয়ে গেছে। কী আর করা, না কিনে তো উপাই নেই। ওড়া দাম বাড়াতেই থাক!

 

 

রংপুরের আড়ৎদার সোলায়মান বলেন, ‘বৃষ্টি ও বন্যার কারণে মরিচ ক্ষেত নষ্ট হওয়ায় আমদানি কমে গেছে। সেজন্য মরিচের দাম বেড়ে গেছে। বেশি দামে কেনার কারণে বেশি দামে বিক্রি হচ্ছে।

 

 

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচাক ড. সরওয়ারুল হক জানান, রংপুরে এবার স্থানীয় এবং হাইব্রিট জাতের মরিচ চাষ হয়েছে ১ হাজার ৭৫০ হেক্টোর জমিতে। বন্যা বা বৃষ্টিতে ব্যাপক অর্থে মরিচের ক্ষতি হয়নি।

 

 

রংপুর জেলা প্রশাসনের বাজার মনিটরিং কর্মকর্তা, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধা জানান, তারা অনেকেই কাজ করছেন। বিষয়টি জেলা প্রশাসককে জানাবেন। সংশ্লিষ্টদের সাথে বিষয়টি নিয়ে কথা বলবেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD