ঝালকাঠির রাজাপুরে বসতঘরের সাথে গুন্ডামি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠির রাজাপুরে বসতঘরের সাথে গুন্ডামি

ঝালকাঠির রাজাপুরে বসতঘরের সাথে গুন্ডামি




রাজাপুর প্রতিনিধি॥  ঝালকাঠির রাজাপুরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে রাতের আধারে পাকা ভবনের একটি বসতঘর ভেঙ্গে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের উত্তর বাঘরি গ্রামের হোসনেয়ারা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটানায় ভুক্তভোগীরা রাজাপুর থানায় শুক্রবার বিকালে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, হোসনেয়ার বেগম ও তাঁর মেয়েদের বোন যৌথভাবে পৈতৃক বাড়িতে পাকা ভবন নির্মাণ করে দেন। জমিতে ঘর নির্মাণের সময় তাদের মামা মো. হাবিব গাজী ও তাঁর ছেলেরা কোন বাধা দেয়নি। অথচ ঘর নির্মাণের প্রায় এক বছর পর বৃহস্পতিবার মধ্যরাতে ঘরে কেউ না থাকার সুজোগে ৭-৮ জন ভাড়াটে লোক নিয়ে পাকা ভবনটি ভেঙ্গে গুড়িয়ে দেয়।

এ সময় দেয়াল ভাঙ্গার শব্দে প্রতিবেশিরা এগিয়ে এলে তাদের প্রাননাশের হুমকী দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। মামলার বাদি হোসনেয়ারা বেগম বলেন, ‘বাবার আমল থেকে এই জায়গায় বসবাস করে আসছি। আমাদের কোন ভাই না থাকায় জমির কোন অধিকার আমাদের নেই। আমাদের বসত ঘরটি ভেঙ্গে মালামাল লুট করে অন্তত ৩ লাখ টাকার ক্ষতি করেছে।

আমরা এর বিচার চাই।’ মামলা হওয়ার পর থেকে আসামী পলাতক থাকায় তাদের কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘মামলার অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD