ঝালকাঠিতে স্বামীর অবহেলায় প্রাণ গেল গৃহবধূর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে স্বামীর অবহেলায় প্রাণ গেল গৃহবধূর

ঝালকাঠিতে স্বামীর অবহেলায় প্রাণ গেল গৃহবধূর




ঝালকাঠি প্রতিনিধি॥  ঝালকাঠিতে বর্ণিতা হালদার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোমবার (২৬ আগস্ট) ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।এর আগে রবিবার (২৫ আগস্ট) শতদশকাঠী গ্রামে এই ঘটনা ঘটেছে। বর্ণিতা হালদার ওই গ্রামের সুকেশ হালদারের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বর্ণিতা হালদার রবিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন স্থানীয় চিকিৎসক ডা. সুরেন্দ্রনাথ বড়ালকে ডেকে আনা হলে তিনি একটি ইনজেকশন দিয়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু স্বামীর পরিবার এ বিষয়ে গড়িমসি করে। পরে বেলা আড়াইটার দিকে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বণির্তার মৃত্যুর সংবাদে ঝালকাঠি থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। সোমবার ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ২০০৫ সালে সুকেষ হালদারের সঙ্গে ঝালকাঠি সদর উপজেলার ডোমজুরি গ্রামের পরেশ বৈদ্যের কন্যা বর্ণিতার বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানা যায়।

বর্ণিতার স্বামী সুকেশ হালদার এবং চিকিৎসক ডা. সুরেন্দ্রনাথ বড়ালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ জানান, স্বামীর পরিবারের অবহেলার কারণে এই গৃহবধূর মৃত্যু হয়েছে।আর নিহতের বাবার বাড়ির লোকেরা দাবি করেছেন স্বামীর পরিবারে বর্ণিতা প্রায়ই নির্যাতনের শিকার হতো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD