ঝালকাঠিতে ভণ্ড বাবার প্রতারণার শিকার হয়ে স্বর্ণালংকার ও টাকা-পয়সা হারিয়েছেন এক গৃহবধূ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে ভণ্ড বাবার প্রতারণার শিকার হয়ে স্বর্ণালংকার ও টাকা-পয়সা হারিয়েছেন এক গৃহবধূ

ঝালকাঠিতে ভণ্ড বাবার প্রতারণার শিকার হয়ে স্বর্ণালংকার ও টাকা-পয়সা হারিয়েছেন এক গৃহবধূ

প্রতীকী ছবি




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে ভণ্ড বাবার প্রতারণার শিকার হয়ে স্বর্ণালংকার ও টাকা-পয়সা হারিয়েছেন এক গৃহবধূ। মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের কালিবাড়ি সড়কে এ ঘটনা ঘটে। প্রতারণার শিকার ঝালকাঠি সদর উপজেলার বিকনা গ্রামের গৃহবধূ নাজমা বেগম পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন। নাজমা ওই গ্রামের জুয়েল শেখের স্ত্রী।

নাজমা বেগম জানান, সকালে তিনি বাড়ি থেকে ওষুধ কেনার জন্য শহরের কালিবাড়ি সড়কের একটি ফার্মেসির সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় এক ব্যক্তি এসে তাকে বলেন, ‘আপনি অনেক সমস্যায় আছেন, আমরা জানতে পেরেছি। বাবার কাছে চলেন, তিনি সব সমস্যা সমাধান করে দেবেন।

ওই ব্যক্তি তাকে রাস্তার পাশেই বসে থাকা এক বৃদ্ধকে ‘বাবা’ বলে দেখিয়ে দেন। কাছে যেতেই তিনটি পাথর হাতের মুঠোয় দিয়ে নাকে গন্ধ নিতে বলেন ওই বৃদ্ধ। নাজমা গন্ধ নেয়ার সাথে সাথে চেতনা হারিয়ে ফেলেন। এসময় তার কানের স্বর্ণের দুল, হাতের দুটি স্বর্ণের চুরি, মোবাইলফোন ও একটি ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায় ভণ্ড বাবা ও তার সহযোগী। জ্ঞান ফিরে আসার পরে নাজমা বেগম চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা তাকে থানায় নিয়ে যায়।

ঝালকাঠি থানার সহকারী উপপরিদর্শক কুহিন আহম্মেদ শিপন বলেন, প্রতারণার শিকার ওই নারী থানায় অভিযোগ করেছেন। পুলিশ গিয়ে ঘটনাস্থলের একটি দোকান থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। ওই ফুটেজে প্রতারক দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি। তিনি আরও জানান, তাদের পরিচয় জানার জন্য বিভিন্ন স্থানে সিসিটিভি থেকে নেয়া ছবি পাঠানো হয়েছে। প্রতারকদের আটক করার চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD