ঝালকাঠিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর Latest Update News of Bangladesh

রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর

ঝালকাঠিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর




ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বানাই বাজার এলাকায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে সংঘটিত এ ঘটনায় জুয়েল তালুকদার নামে একজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বানাই বাজারের একটি দোকানে বিএনপির এক নেতার বিড়ি চাওয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে বিষয়টি বড় আকার ধারণ করে এবং একপর্যায়ে বিএনপির স্থানীয় কার্যালয়ে হামলা চালানো হয়।

ঘটনার পর কার্যালয়ের ভেতরে ব্যাপক ভাঙচুরের চিহ্ন দেখা যায়। চেয়ার-টেবিলসহ আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং পরিকল্পিত হামলা। তাদের ভাষ্যমতে, ভাণ্ডারিয়া এলাকা থেকে লোক এনে একটি ‘আওয়ামী চক্র’ বিএনপির কার্যালয়ে হামলা চালিয়েছে।

অন্যদিকে আহত জুয়েল তালুকদার দাবি করেন, ফয়সাল তালুকদার হামলাকারীদের উসকানি দিয়েছেন। তবে ফয়সালের বাবা ফারুক তালুকদার বলেন, তাদের পরিবার এ ঘটনার সঙ্গে জড়িত নয়। তিনি দাবি করেন, জুয়েল তালুকদার পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং এখন বিএনপির নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

এ বিষয়ে বাদশা তালুকদার বলেন, তিনি ঘটনার সময় এলাকায় ছিলেন না এবং নিরপেক্ষ তদন্ত চান।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহার জানান, দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD