ঝালকাঠিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টা

ঝালকাঠিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টা




ঝালকাঠি প্রতিনিধি:ঢাকার রাজারবাগে অবৈধ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্য জাহিদের ভাই শাহিন সিকদারের বিরুদ্ধে ঝালকাঠিতে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ওই কিশোরী ও তাঁর পরিবারকে নির্যাতন করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্যাতিত পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।

 

 

সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী কিশোরীর ভাই সদর উপজেলার সুগন্ধিয়া গ্রামের মো. মাসুম সরদার লিখিত বক্তব্য পড়ে শোনান।তিনি বক্তব্যে উল্লেখ করেন, দীর্ঘ দিনধরে প্রতিবেশী শাহিন প্রতিবন্ধী কিশোরীকে উত্যক্ত করে আসছিল। তাকে অসামাজিক কাজের প্রস্তাব দেয় সে।

 

এ প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি শাহিনের বাবার কাছে অভিযোগ করে ওই কিশোরী ও তাঁর পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে শাহিন দলবল নিয়ে গত ২৪ জানুয়ারি প্রতিবন্ধী কিশোরী ও তাঁর পরিবারের ওপর কয়েক দফায় হামলা ও মারধর করে। এমনকি ওই কিশোরীকে রাস্তা থেকে তুলে নেওয়ার চেষ্টা চালায়। হামলার শিকার ওই কিশোরীর বাবা ও ভাই বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

 

উল্লেখ্য সম্প্রতি ডিবি পুলিশ রাজারবাগ পুলিশ লাইনসে অভিযান চালিয়ে কনস্টেবল জাহিদ ও তাঁর সহকর্মী সায়েমের কাছ থেকে একটি পিস্তল ও ১২০০ রাউন্ড গুলি উদ্ধার করে। এসময় তাদের গ্রেপ্তার করা হয়। কিশোরীকে ধর্ষণের চেষ্টাকারী শাহিন সিকদার অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হওয়া জাহিদের ভাই বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

 

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD