ঝালকাঠিতে পেটে ব্যথা থেকে মুক্তিতে বৃদ্ধের আত্মহত্যা ! Latest Update News of Bangladesh

শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে পেটে ব্যথা থেকে মুক্তিতে বৃদ্ধের আত্মহত্যা !

ঝালকাঠিতে পেটে ব্যথা থেকে মুক্তিতে বৃদ্ধের আত্মহত্যা !




ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুরের নারিকেলবাড়িয়া গ্রামে মো. মোদাচ্ছের হাওলাদার (৬৫) নামে এক হতদরিদ্র বৃদ্ধ পেটে ব্যথা রোগ থেকে মুক্তি পেতে আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের।

রোববার (১০ মার্চ) সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া এলাকায় নিজ বাড়ির পাশে একটি আম গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মোদাচ্ছের ওই এলাকার মৃত হাতেম আলী হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, মোদাচ্ছের দীর্ঘদিন ধরে পাকস্থলিতে সংক্রমণজনিত রোগে ভুগছিলেন। দারিদ্রতার কারণে পরিবার থেকে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছিলেন না। তিনি পেট ব্যথার কারণে মাঝে মধ্যে পাগলের মতো আচরণ করতেন। অসুস্থতার কারণে ও চিকিৎসার অভাবে হতাশা থেকে তিনি গত তিন বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

মোদাচ্ছের হাওলাদারের ছেলে আবু সালেহ জানান, গতকাল রাতের খাবার খেয়ে ঘরের সবাই ঘুমিয়ে পড়েন। সকালে বাবাকে বিছানায় না পেয়ে খোজার এক পর্যায়ে বাড়ির পূর্ব দিকে একটি আম গাছের সাথে মাফলার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে স্থানীয়রা।

মোদাচ্ছের হাওলাদারের চাচাত ভাই সাবেক পুলিশ সদস্য আবদুল বারেক হাওলাদার বলেন, মোদাচ্ছেরের আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। দিনমজুর ছেলে হতদরিদ্র হওয়ায় ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি। সেই হতাশা থেকেই মোদেচ্ছের মানসিকভাবে বিকারগ্রস্থ হয়ে পড়েন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আশা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলেও লাশের ময়নাতদন্ত করা হবে এবং এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD